সুদক্ষভঅবে টাইপ করার জন্য হাত এবং আঙ্গুলসমূহের সঠিক অবস্থান অত্যন্ত জরুরী। পরামর্শসমূহ অনুসরণ করুন এবং আপনি দ্রুত শিখতে পারবেন।
হাতের অবস্থান ঠিক করতে:
(১)           কি-বোর্ডের কেন্দ্রীয় এলাকায়, যে দুটি কি একটু উঁচু রয়েছে সেখানে দুই হাতের দুই তর্জনী রাখতে হবে। বেশীরভাগ কি-বোর্ড "qwerty" ধরণের, যেখানে সেই দুটি কী হলো "F" এবং  "J"। অন্যদিকে আমেরিকান Dvorak কি-বোর্ডে এই কী গুলো "U"এবং "H"। মাঝেমধ্যে এদেরকে 'হোম' কী বলা হয়।
বি.দ্র.:  আপনার আঙ্গুলসমূহকে সঠিক অবস্থানে রাখার জন্য এগুলো "স্পর্শগ্রাহ্য  হুক" হিসেবে কাজ করে; এভাবে, একটু অভিজ্ঞতার মাধ্যমে, আঙ্গুলের সঠিক অবস্থান নিশ্চিত করার জন্য আপনার আর কি-বোর্ড দেখার প্রয়োজন হবে না। এর ফলে প্রতিবার কী তে স্পর্শ করার পর আপনার হাত স্বাভাবিকভাবে সঠিক অবস্থানে চলে আসবে।
(২)          উভয় বৃদ্ধাঙ্গুলের পার্শ্ব স্পেসবারের উপরে থাকবে।
(৩)          অন্য আঙ্গুলসমূহ তর্জনীর পাশের একই লাইনে সন্নিহিত কীসমূহের উপরে থাকবে।
(৪)          কব্জির কাছের হাতের অংশ (ভিত্তি) কি-বোর্ডের বাইরে, টেবিলের উপরে থাকে। এই ধরণের সমর্থন ছাড়া বাহুগুলো অতি দ্রুত ক্লান্ত হয়ে পরবে।
একে হাতের হোম অবস্থান বলা হয়। এই অবস্থান থেকে আঙ্গুল গুলো কীবোর্ডের উপর সব গুলো কী-তে স্বাভাবিকভাবে এবং যত দ্রুত সম্ভব পৌছতে পারে। এটি করতে ব্যবহারকারীকে প্রত্যেক কী এর সাথে আঙ্গুলের একটি সুনির্দিস্ট সম্পর্ক স্থাপন করতে হবে। এই সম্পর্কগুলো প্রারম্ভিক কোর্সে শেখানো হবে।
যখন আঙ্গুল এবং সঠিক কী এর সম্পর্ক শেখানো হবে, তখন আপনাকে চেষ্টা করতে হবে যেন একটি কী চাপতে আপনার নির্দিষ্ট আঙ্গুলটি নড়ে এবং যতদূর সম্ভব অন্যান্য আঙ্গুল গুলো তাদের আসল অবস্থানে থাকে।
এই সম্পর্ক মুখস্ত করার পরে, আপনি পূর্ববর্তী নিয়মটি হালকাভাবে নিতে পারবেন, যাতে করে গতি এবং দ্রুততা বৃদ্ধি করা সম্ভব হয়।
এই বর্ণনার পরে,আপনার এই প্রারম্ভিক কোর্সটি আরম্ভ করা উচিৎ। এবং সর্বদা মনে রাখবেন: স্পর্শ-টাইপ এর জন্য ইচ্ছা এবং ধৈর্য্য প্রয়োজন! আমরা আপনাকে বিশ্বাস করি, আমদেরকে হতাশ করবেন না, তাই না?