এখন আমরা অর্থবহ পূর্ণ বাক্য এবং অনুচ্ছেদ নিয়ে কাজ করবো। যখন টাইপিস্ট বোঝার চেস্টা করে যে সে কি লিখছে, তখন তার মনোযোগ ব্যাহত হতে পারে। আপনি যদি পূর্ববর্তী অনুশীলনগুলো করে থাকেন, তাহলে এতে আপনার কোন রকম অসুবিধা হওয়ার কথা না যেহেতু টেক্সটকে না বুঝে এবং গবেযনা না করে টাইপ করার অভ্যাস আপনার হয়ে গিয়েছে।
আমরা এটা বলছি না যে, একজন টাইপিস্ট কি লিখছে তা না বুঝে রেবোটের মত আচরণ করবে। টাইপিং এর দক্ষতা উন্নতি করে আমারা টাইপিংকে হাঁটা, কথা বলা ইত্যাদির মত সাবলিল করতে চাই। এই স্তরে পৌঁছানোর পরে টাইপ করতে আপনাকে যুদ্ধ করতে হবে না: আপনি পাঠ্যের অর্থের দিকে মনোযোগ দিতে পারবেন।
এই অনুশীলনগুলো অপেক্ষাকৃত বড়। প্রত্যেকটি অনুশীলন তিনটি অনুচ্ছেদ দিয়ে গঠিত এবং একটি মোটামুটি গতিসীমা রেখে নির্ভূলতা এবং ছন্দের উপর বেশি গুরুত্ব দেয়া হয়েছে। এখানে কোন ভূল সঠিক করতে আপনি অবশ্যই ব্যাকস্পেস কী ব্যবহার করবেন। অন্যভাবে বলা যায়, শুধুমাত্র ত্রুটিহীন টেক্সট গ্রহন করা হবে।